,

লিভারপুলে ২০২৪ পর্যন্ত থাকছেন ক্লপ

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুলে কোচ হিসেবে দায়িত্ব পালনের মেয়াদটা আরও দীর্ঘ করতে যাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন এই জার্মান কোচ। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে থাকবেন ২০২৪ সাল পর্যন্ত।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ক্লপ। পরের বছরের জুলাইয়ে ছয় বছরের নতুন চুক্তি করেন। এর মেয়াদ শেষ না হতেই ক্লাবটির সঙ্গে ফের চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি।

ক্লপের অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে লিভারপুল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে শেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ। চলতি মৌসুমেও সাফল্যের পথ ধরে হাঁটছে ক্লাবটি।

আট পয়েন্টের ব্যবধানে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বড় অঘটনে না পড়লে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগের শিরোপা ঘরে তুলবে তারা। এছাড়া দাপটের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বও নিশ্চিত করেছে লিভারপুল।

নতুন চুক্তি করা নিয়ে লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেন, “ক্লাবটি এতটাই ভালো অবস্থায় আছে যে, আমি ছেড়ে যাওয়ার চিন্তা করতে পারলাম না।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর