,

স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শনিবার ভোর থেকেই সব শ্রেণি-পেশার মানুষেরা একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমাতে শুরু করেন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

এদিন ভোর থেকে রায়েরবাজারে আসতে শুরু করেন রাজধানীসহ অন্যান্য এলাকার মানুষেরা। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করছেন তারা।
এদিকে, রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষের হাতে ফুলের তোড়ার সঙ্গে রয়েছে ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর