,

সিলেটের বিপক্ষে সহজ জয় রাজশাহীর

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট থান্ডারকে হেসেখেলে হারালো রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে সিলেটকে ১৫.৩ ওভারে ৯১ রানে অলআউট করে রাজশাহী। এরপর লিটন দাস ও আফিফ হোসেনের দারুণ ব্যাটে ৫৫ বল হাতে রেখে জেতে তারা। ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান করে রাজশাহী।

আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর করলেও রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি সিলেট। উদ্বোধনী দুই ব্যাটসম্যান রনি তালুকদার ও জনসন চার্লসের ৩৫ রানের জুটি ছিল সর্বোচ্চ। ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনের ৩১ রানের জুটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। দুজনেই করেন ২০ রান।

এছাড়া রনি (১৯), চার্লস (১৬) ও নাজমুল হোসেন মিলন (১০) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। সিলেটের ব্যাটিংয়ে বড় ধস নেমেছিল ১৪তম ওভারে। ফরহাদ রেজা দুটি উইকেট নেন ওই ওভারে, রান আউট হন ক্রিসমার সান্টোকি। ১০ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় সিলেট।

দুটি উইকেট নেন রবি বোপারা। তবে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সফল বোলার অলক কাপালি।

লক্ষ্যে নেমে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লেতে মাত্র একটি উইকেট হারিয়ে ৫৫ রান করে রাজশাহী। ইনিংসের তৃতীয় বলে নাঈম হাসানের শিকার হন হযরতউল্লাহ জাজাই। লিটন দাসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন। ২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩০ রান করেন তিনি।

শোয়েব মালিকের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান লিটন। ২৬ বলে ৭ চারে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে মালিক খেলছিলেন ১৬ রানে।

২ ম্যাচে দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে রাজশাহী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর