,

রাজধানীর বাড্ডার আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডার রাতারগুল রহমহ উল্লাহ মার্কেটে একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে আগুন লাগে, পরে ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ফোমের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করে প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, সাতারকুলের পদরদিয়ায় রহমতউল্লাহ গার্মেন্টসের পেছনেই ওই ফোমের কারখানা ও গুদাম। তবে আগুন মার্কেটে ছড়ায়নি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর