সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ে ফিরল ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের ফিফটি আর থিসেরা পেরেরার অলরাউন্ড নৈপূণ্যে জয়ে ফিরল ঢাকা প্লাটুন। বিপিএল সপ্তম আসরে নিজেদের প্রথম খেলায় রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় ঢাকা।

পরাজয়ে বিপিএল শুরু করা মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি জয়ে ফিরতে বেশি সময় নেয়নি। কয়েক ঘণ্টার ব্যবধানে নিজেদের দ্বিতীয় খেলায় ২০ রানে জয় পায় ঢাকা।

দলের জয়ে অবদান রাখেন থিসেরা পেরেরা ও তামিম ইকবাল। পেরেরা ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৪ ওভারে ৩০ রানে ৫ উইকেট। তামিম ইকবাল ৫৩ বলে করেন ৭৪ রান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। জবাবে ব্যাটিংয়ে নেমে থিসেরার বোলিং তাণ্ডবের মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯ উইকেট ১৬০ রানে ইনিংস গুটায় কুমিল্লা ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ডেভিড মালান। এছাড়া ৩৭ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন, ৩৫ রান করেন সৌম্য সরকার। ঢাকার হয়ে ৪ ওভারে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন পেরেরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা আফগান অফ স্পিনার মুজিব-উর-রহমানের করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। দলীয় ২৬ রানে ফেরেন ১২ রান করা মেহেদি। এরপর লরি ইভান্সকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন তামিম। ২৪ বলে ২৩ রান করে ফেরেন ইভান্স।

৪০ বলে ফিফটি তুলে নেয়ার পর আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম ইকবাল। অর্ধশতক হাঁকানোর পর ১৩ বলের মধ্যে ৩টি চার ও এক ছক্কায় যোগ করেন ২৪ রান। ৫৩ বলে ৭৪ রান করে তামিম আউট হওয়ার পর মাত্র ৪ রান করেই ফেরেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আগের ম্যাচে শূন্য রানের সেঞ্চুরি করা আফ্রিদি এদিনও ব্যর্থ।

এরপর গোল্ডেন ডাক পান ওয়াহাব রিয়াজ। ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান শ্রীংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা। মাত্র ১৭ বল খেলে ৭টি চার ও এক ছক্কায় অরপরাজিত ৪২ রান করে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন পেরেরা।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮০/৭ রান (তামিম ৭৪, পেরেরা ৪২*, ইভান্স ২৩)।

কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৬০/৯ (মালান ৪০, অঙ্কন ৩৭, সৌম্য ৩৫; পেরেরা ৫/৩০)।

ফল: ঢাকা প্লাটুন ২০ রানে জয়ী।

ম্যাচ সেরা: থিসেরা পেরেরা (ঢাকা প্লাটুন)।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী