,

ইবির উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কমিটি

news-image

ইবি প্রতিনিধি : উদীচী শিল্পীগোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে বাংলা বিভাগের পপি খাতুনকে আহ্বায়ক ও আইন বিভাগের রুমি নোমান এবং লোক প্রশাসন বিভাগের আশরাফুল ইসলামকে যৌথভাবে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- লাল চাঁন তালুকদার, আহমেদ তৌফিক, সাদিক, সৃষ্টি সরদার, স্নিগ্ধা আফরিন, ফাহিম ফয়সাল. তামিম আদনান, আবিদা ইসলাম, লাবণ্য, মুনা, পিয়াস, আকাশ, মুস্তাফিজ, শিমু, সুমাইয়া, সুমন, অভি এবং সাকিব।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায় এ কমিটির অনুমোদন দেন।

সকাল সাড়ে ১০ টায় উদীচী শিল্পীগোষ্ঠী ইবি সংসদের আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এবং উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাংসদের সহ-সভাপতি সুখেন রায় প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর