,

উনাদের বিপক্ষে ন্যায্য কথা বললেও বলা হয় অত্যাচার চলছে : বিএনপির উদ্দেশ্যে আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি’ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ মেডিকেল রিপোর্ট ও সকল যুক্তি-তর্ক শুনে দেখেছেন বেগম খালেদ জিয়া এমন কোন অসুস্থ্য নয়, যে দেশে তার চিকিৎসা হবে না। সেই জন্য আদালত তাকে জামিন দেয়নি। তাই আদালত তাদের আবেদন নাকচ করেছে।

তিনি আরো বলেন, বিএনপির কথা হচ্ছে যে রায় বা আদেশ তাদের পক্ষে যাবে সেটাই সঠিক, হউক সেটা মানুষ পিষিয়ে ফেললে ও তারা খুশি সেটা খুব ভালো, উনাদের বিপক্ষে যখন ন্যায্য কথা বলা হয় তখন উনারা বলেন অত্যাচার করা হচ্ছে। তিনি আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভ‚ঁইয়া জীবন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর