,

আসামে বাংলাদেশি দূতাবাসের গাড়িবহরে হামলা

news-image

ডেস্ক রিপোর্ট : আসামের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। পরে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন চত্বর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে ভারত।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানায়,গত বুধবার বাংলাদেশের সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরকে এসকর্টের দায়িত্বে থাকা নিরাপত্তাযান বিমানবন্দর থেকে শহরে আসার পথে নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে প্রতিবাদকারীদের হামলার মুখে পড়ে।

বলা হয়, বিক্ষোভকারীরা গুয়াহাটি হাইকমিশন থেকে প্রায় ৩০ গজ দূরে দুটি পথনির্দেশক চিহ্ন ভেঙে ফেলে।

বিবৃতিতে আরও জানানো হয়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে তার দপ্তরে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা করেন। এ সময় সহকারী হাইকমিশনারের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের গাড়িতে হামলা এবং পথনির্দেশক চিহ্ন ভাঙচুরের বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনারের কাছে প্রতিবাদ জানান। কামরুল আহসান সহকারী হাইকমিশনের সম্পত্তি এবং এর কর্মচারী-কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে রীভা গাঙ্গুলী দাশের কাছে অনুরোধ জানান।

এসময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি আশ্বাস দেন যে, অবিলম্বে গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের চ্যান্সারি ও আবাসনের জায়গায় নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকার সতর্ক রয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও জানান, ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশন এলাকায় চ্যান্সারির লোকজন ও কর্মীদের জন্য নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল আসাম। বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউ উপেক্ষা করে গুয়াহাটিতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে তিন বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর