,

জন্মদিনের পার্টিতে মদ পানে তিন বন্ধুর মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে নেশা করতে হোমিওপ্যাথির অ্যালকোহল জাতীয় পানীয় ওষুধ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন, জাহিদুল রহমান সাজিদ, ফাহিম হোসেন ও পাভেল হোসেন। মৃত সাজিদ বিকেএসপির বাস্কেটবল খেলোয়াড় ও কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত সফিকুর রহমানের ছেলে ও ফাহিম হোসেন থানাপাড়া এলাকার সাগর আহাম্মেদের ছেলে এবং পাভেল হোসেন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও মৃত সাজিদের সহপাঠীরা জানান, বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রায় ১০/১২ জন বন্ধু মিলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কেক কাটার আয়োজন করে। সেখানে কেক ও বিরিয়ানি খাবার পর ৬ বন্ধু নেশা করতে কোমল পানীয়র সঙ্গে হোমিওপ্যাথির ডাইলেশন নামে অ্যালকোহল জাতীয় পানীয় ওষুধ মিশিয়ে পান করে। এর কিছুক্ষণ পরে গুরুত্বর অসুস্থ হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছু আগে সাজিদ এবং তারপর ফাহিম ও রাত সাড়ে ৭টার দিকে পাভেল হোসেন মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে আননোন পয়জনিং এ আক্রান্ত হয়ে ৬ জন এক সঙ্গে হাসপাতালে আসে, তাদের মধ্যে তিনজন মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বুঝে সুরুজ নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অবস্থান করা কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে যেখান থেকে এই নিষিদ্ধ ওষুধ কেনা হয়েছে সেই রাফি হোমিও হল- এর বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা