,

প্রাথমিক শিক্ষায় জেলার শ্রেষ্ঠ আশুগঞ্জের ইউএনও

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ (ব্রাহ্মষবাড়িয়া) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ হলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার।বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঘোষনা করেন।

জানা যায়, আশুগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে উন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিতকরন, প্রাথমিক শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমানো, জনগনের সহযোগীতায় বিদ্যালয় গৃহনির্মাণ ও সম্প্রসারন, অধিনস্থ কর্মকর্তাদের বিদ্যালয় পরিদের্শনে উদ্বুদ্ধকরন, বিদ্যালয়গৃহ ও অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ, কাব গঠন, আন্ত:বিদ্যালয় কাব সমাবেশের আয়োজন,গরীব শিশুদের খাতা, কলম, পেন্সিল প্রদানের ব্যবস্থা, বৃত্তি প্রাপ্ত/পরীক্ষায় উত্তম ফলাফল অধিকারীদের পুরস্কার বিতরনের ব্যবস্থা করার মাধ্যমে আশুগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার তালতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। নাজিমুল হায়দার ৩০ তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে ২০১২ সালের জুন মাসে তার কর্মযঞ্জ শুরু করেন। চাকরী জীবনের শুরুতেই তিনি ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৫ এপ্রিল আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বান্দররন জেলার আলীকদম উপজেলা নির্বাহী অফিসার, চট্টগ্রাম জেলা ভ’মি অধিগ্রহন কর্মকর্তা, লক্ষিপুর জেলায় সদর উপজেলায় সহকারী কমিশনার (ভ’মি), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভ’মি) ও ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর