,

বিএনপি কর্মী মনে করে পুলিশ সদস্যকে পেটালেন ওসি!

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি কর্মী ভেবে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আবুল বাশারকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৌলভীবাজার চৌমূহনায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মৌলভীবাজার চৌমূহনা থেকে আজ সকাল ১০টায় দলটির মিছিল হওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করতে চৌমূহনা এলাকায় আসেন ডিএসবি সদস্য আবুল বাশার। এ সময় মডেল থানার এসআই তাপসের নেতৃত্বে একদল পুলিশ সদস্য চৌমূহনায় দায়িত্ব পালন করছিলেন।

বেলা ১১টার দিকে বিএনপির ১৫-২০ জন লোক জড়ো হয়েছিল রাস্তায়। এ সময় আবুল বাশার দায়িত্ব পালন করছিলেন চৌমূহনায়। পুলিশের পোশাক পরা অবস্থায় মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন ডিএসবি সদস্য আবুল বাশারকে পেছনদিক থেকে এসে পেটাতে থাকেন বিএনপি কর্মী বলে।

ডিএসবি সদস্য আবুল বাশার বলেন, ‘সকালে আমি অফিসে আসার পর পুলিশ সুপারের নির্দেশে ডিআইও-১ আবু তাহেরের সাথে চৌমূহনা পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে। ঘটনার সময় আমি যখন ছবি তুলতে যাই, হঠাৎ করে পেছন দিক থেকে আমাকে ড্রেস পরিহিত অবস্থায় আক্রমণ করেন ওসি। তখন তাকে বলি যে, আমি ডিএসবি সদস্য। এরপর তিনি আমাকে মাথায় আঘাত করেন।’

আবুল বাশার আরও বলেন, ‘এ সময় মডেল থানার এসআই তাপস আমাকে উদ্দেশ্য করে বলেন, পুলিশের লোক হলে কী হবে। ডিএসবির লোক কিছু করতে পারবে না। ডিএসবি অফিস একটি বাজে অফিস।’

তবে অভিযোগ অস্বীকার করে এসআই তাপস বলেন, ‘ওসি স্যারের সাথে ভুল বোজাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের। আমি কিছু বলিনি।’

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বলেন, ‘ছত্রভঙ্গ করতে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমদ বলেন, ‘রাজনৈতিক একটা কর্মসূচী ছিল, সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল। সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুজি হয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা