,

এবার স্বরাষ্ট্রমন্ত্রীরও ভারত সফর স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের পর এবার ভারত সফর স্থগিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সেখানে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

সফর স্থগিতের কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রীর শুক্রবারের ভারত সফর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি ভারত সফর করবেন।’

মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ভারতের মেঘালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কনভ্যাল সাংমা।

অপরদিকে হঠাৎ করেই পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার একটি ফ্লাইটে তার ভারত যাওয়ার কথা ছিল।

বলা হচ্ছে, ভারতে নাগরিকত্ব সংশোধন বিল সংসদে পাস হওয়ায় এক প্রকার মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ভারতের আসামে সংঘাত শুরু হওয়ার কারণে সফরটির জন্য অনুকূলীয় সময় এখন নয়।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেও জানা গেছে।

ড. মোমেনের এ সফর বাতিল নিয়ে ভারতীয় গণমাধ্যমও বলছে, সফরের আগের দিন রাতে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল পাসকে কেন্দ্র করে একধরনের অস্বস্তি সৃষ্টি হওয়ায় এ সফর বাতিল হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর