সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং বিপর্যয়ে ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে আগে ব্যাট করতে নামে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। এ ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরেন মাশরাফি। ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে আর মাঠে দেখা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে ৫ উইকেটে ঢাকার সংগ্রহ ৮১ রান।

একই সঙ্গে ম্যাচটি দিয়ে খেলায় ফেরেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। গেল কয়েকটি সিরিজে ব্যক্তিগত কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে প্রত্যাবর্তনটা ভালো হয়নি ড্যাশিং ওপেনারের। মাত্র ৫ রান করে আবু জায়েদের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিশ্বকাপের পর শ্রীলংকা সফরেও ব্যর্থ ছিলেন দেশসেরা ওপেনার।

পরে লরি ইভান্সকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন এনামুল হক। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎ থেমে যান ইভান্স। ফরহাদ রেজাকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা ও ওয়াহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালস : লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।