বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খান হাজির ‘বীর’ লুকে

news-image

বিনোদন ডেস্ক : প্রখ্যাত চিত্রপরিচালক কাজী হায়াৎ’র পঞ্চমতম সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ও প্রযোজিত সিনেমাটির পঞ্চাশ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং সম্পন্ন হওয়ার আগেই প্রকাশ করা হলো সিনেমাটিতে শাকিব খানের লুক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফার্স্টলুক পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে নোঙর কাঁধে কয়লাখনিতে দাঁড়িয়ে থাকা রক্তাক্ত শাকিব খানকে দেখা যাচ্ছে।

ফার্স্টলুকটি দুর্দান্ত অ্যাকশনের আভাস দিয়ে গেল। প্রকাশের পর এটি সকলের প্রশংসা পাচ্ছে। পোস্টারটি ডিজাইন করেছেন ঢাকাই সিনেমার ‘পোস্টার বয়’খ্যাত সাজ্জাদুল ইসলাম সায়েম।

শাকিব খান জানান, ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’র পর ‘বীর’ তার প্রযোজিত তৃতীয় সিনেমা। নতুন সিনেমাটির সাফল্য নিয়ে তিনি বেশ আশাবাদী।

এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও রয়েছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানু ও জাহিদসহ অনেকে।

চলতি বছর ১৫ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বীর’র শুটিং শুরু হয়। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরের আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী