,

মালি সীমান্তে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭১

news-image

অনলাইন ডেস্ক : মালি সীমান্তের কাছে অবস্থিত নাইজারের একটি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ৭১ সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার শতাধিক জঙ্গি ওই হামলা চালিয়েছে বলে মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।

জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ‌‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এখন পর্যন্ত ৭১ সেনা সদস্য নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া হয়েছে। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি এলাকায় ওই হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত নাইজারের সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। দু’পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা লড়াই হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা ওই ক্যাম্পে কামান ও গোলাবর্ষণ করেছে। গোলাবারুদ আর বোমা বিস্ফোরণ থেকেই বহু সেনা নিহত হয়েছেন। তবে ওই হামলার জন্য কারা দায়ী তা এখনো নিশ্চিত করা হয়নি।

এদিকে, শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি সম্মেলনে অংশ নিতে মিসরে সফরে ছিলেন নাইজারের প্রেসিডেন্ট ইসুফু মাহামাদু। তিনি তার ওই সফর সংক্ষিপ্ত করে রাজধানী নিয়ামিতে ফিরে আসছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকেই জঙ্গিরা নাইজারে সক্রিয় হতে শুরু করে। আর দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নাইজারের সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর