,

পাকিস্তানে হাসপাতালে আইনজীবীদের হামলায় নিহত ৩

news-image

নিউজ ডেস্ক : চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের লাহোরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে শতাধিক আইনজীবী। কয়েক ঘন্টা ধরে চলা এ তাণ্ডবে তিন জন রোগীর মৃত্যু হয়েছে।

জিয়ো নিউজের খবরে বলা হয়, চিকিৎসকদের হাতে এক আইনজীবী নিগৃহীত হওয়ার অভিযোগে হাসপাতালে হামলা চালায় আইনজীবীরা। ওই আইনজীবীকে পেটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

বুধবার এর প্রতিশোধ নিতে আইনজীবীরা হাসপাতালে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

লাহোরের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের জানালা,দরজাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে।

বিক্ষোভকারীদের কেউ কেউ গুলি ছুড়েছে বলেও অভিযোগ করেছেন হাসপাতালের এক চিকিৎসক। কয়েকঘন্টা ধরে বিপর্যয়কর পরিস্থিতির কারণে হাসপাতালে অনেক রোগীই ধরে আসতে পারেনি। তাদের তাণ্ডবে ডাক্তার, নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটের রোগীদেরকে রেখেও পালাতে বাধ্য হয়েছে।

পরে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আইনজীবীকেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর