,

ইমরুল টর্নেডো ব্যাটিংয়ে জয়ে শুরু চট্টগ্রামের

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট থান্ডারের মোহাম্মদ মিথুনের ঝড় ম্লান করে দিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। এই বাঁহাতি ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়ে বঙ্গবন্ধু বিপিএলে শুরুর ম্যাচেই পাঁচ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে শুরু করে সাগরিকার পাড়ের দল চট্টগ্রাম।

জমকালো আয়োজনে উদ্বোধনীর তিন দিন পর আজ বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের এই আসরের প্রথম ম্যাচ খেলতে নামে। দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে টস হেরে ব্যাট করে সিলেট। ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সিলেট উইকেট হারালেও মোহাম্মদ মিথুনের ঝড়ো ইনিংসে ১৬২ রানের লড়াকু সংগ্রহ করে সিলেট।

টার্গেটে খেলতে নেমে প্রথম ছয় ওভারেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল। কিন্তু তা হতে দিলেন না জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। মাত্র ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনিই। তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি ছয় ও দুটি চারের মারে। জয়ের খুব কাছে গিয়ে ইমরুল আউট হয়ে গেলেও বিদেশি চ্যাডউইক ওয়ালটনের অসাধারণ ব্যাটে জয় পেতে সমস্যা হয়নি চট্টগ্রামের। ওয়ালটন ৩০ বলে ৪৯ করে অপরাজিত ছিলেন।

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু। একটি করে উইকেট নেন ক্রিশমার, এবাদত ও মোসাদ্দেক।

এর আগে প্রথম ইনিংসে মিথুনের মাত্র ৪৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬২ রান করে সিলেট থান্ডার। পাঁচটি বিশাল ছয় ও চারটি চারের মারে তার ইনিংসটি সাজিয়েছেন মিথুন। এ ছাড়া সিলেটের হয়ে জনসন চার্লস ৩৫ ও অধিনায়ক মোসাদ্দেক করেন ২৯ রান। এক রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন মিলন।

এ ছাড়া ওপেনার ফার্নান্দো ৩৩ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জুনায়েদ সিদ্দিকী ও নাসির হোসেন।

চট্টগ্রামের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেন নাসির হোসেন। চার ওভারে মাত্র ২২ রান দেন তিনি। সর্বোচ্চ দুই উইকেট নেন রুবেল হোসেন। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর