,

সরকারের নির্দেশে এ বি সিদ্দিকী মামলা করেছেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের নামে এ বি সিদ্দিকী মামলা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই লোকটি (এ বি সিদ্দিকী) কে? অসুস্থ মনে হয়। প্রায় চার-পাঁচ দিন পরপর একটা করে মামলা করে। এই সরকারের প্রত্যক্ষ মদদে এ ধরনের একজন বিকারগ্রস্ত লোক প্রায়ই বিএনপির নেতৃবৃন্দের নামে এই ধরনের উদ্ভট, বানোয়াট, আজগুবি মামলা একের পর এক করে যাচ্ছে।’

রিচভী বলেন, ‘এবি সিদ্দিকী একজন দেউলিয়া ও ছন্নছাড়া ব্যক্তি বলেই সরকার তাকে নির্দেশ দিয়ে এই ধরনের মামলা দায়ের করছে বলে আমরা মনে করি।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে বানোয়াট-ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান রিজভী। একই সঙ্গে এ ধরনের মনগড়া মামলা প্রত্যাহারের দাবি করেন বিএনপির এই নেতা।

বিএনপি নেতা রিজভী বলেন, ‘মামলাবাজ-টাউটদের মতো এ বি সিদ্দিকীর দেশের বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, লেখকসহ মুক্তমনের মানুষদের বিরুদ্ধে বানোয়াট মামলা করার উদ্দেশ্য হলো, সরকারের নেক নজরে থেকে আখের গুছিয়ে নেওয়া।’

এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, সেলিমুজ্জামান সেলিম, রবিউল ইসলাম রবি, শ্রমিক দলের আনোয়ার হোসেন, মুস্তাফিজুল করীম মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর