,

নবীনগরে সলিমগঞ্জ বাজারে ৮ টি দোকানে ভ্রাম্যমাণ আদালতে ৫১ হাজার টাকা জরিমানাসহ ৬ টি মামলা

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ৪ টি মিষ্টির দোকানের মালিককে নোরাং পরিবেশে মিষ্টি বিক্রি এবং প্যাকেটের মাধ্যমে ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ( ১০/১২/১৯) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের অভিযানে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশের একটি টিম অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, সলিমগঞ্জ বাজারে রাধা কৃষ্ণ মিষ্টি ভান্ডার, সুমা মিষ্টি ভান্ডার, লক্ষী নারায়ণ মিষ্টি ভান্ডার ও আল মদিনা মিষ্টির দোকানে নোরাং পরিবেশে মিষ্টি বিক্রি করে আসছিল।

তাছাড়া প্যাকেটের মাধ্যমে কৌশলে ওজনে কম দিয়ে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে রাধাকৃষ্ণ মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা, সুমা মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা, লক্ষী নারায়ণ মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা, আল মদিনা মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা ও বাজারের ব্যস্ততম প্রধান সড়কের দুই পাশের পথচারি চলাচলের প্রতিবন্ধকতা দূরীকরণে কয়েকটি বিস্কুটের দোকান, মুদির দোকান, ফলের দোকানসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের ৬টি মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো বলেন, যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান পরিচালনা করে এতে পথচারিদের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে দফায় দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কোন ধরনের নিয়ম না মেনে আবারো এসব অসাধু ব্যবসায়ীরা দোকানদারি করছেন। সলিমগঞ্জ বাজারকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন বাজার গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা