,

পীরগঞ্জে ছাড়পত্র ছাড়াই মুরগির খামার : দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে আশরাফুল ইসলাম ওরফে জাহাঙ্গীর আলম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পালগড় দারুল এহসান দাখিল মাদ্রাসা ও বসতবাড়ির ১শ গজের মধ্যেই গড়ে তুলেছেন মুরগির খামার। মাদ্রাসা ও বসতবাড়ির পাশেই খামারটি হওয়ায় বিষ্ঠার দুর্গন্ধে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মোতাব্বেরুল ইসলাম নামে একজন রংপুর পরিবেশ অধিদপ্তরের নিকট আবেদন করেও কোন প্রতিকার পাননি। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করলেও অদৃশ্য কারণে বহাল রয়েছে খামারটি।

জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি সমসদিঘি পালগড় গ্রামে উক্ত খামারটি। চলতি বছরের ফেব্রুয়ারি নোমান ফুডস বেকারির মালিক আশরাফুল ইসলাম ওরফে জাহাঙ্গীর আলম পরিবেশ অধিদপ্তর ও এলাকাবাসীর শত বাধাকে তোয়াক্কা না করে ব্রয়লার মুরগির খামার স্থাপন করেন। খামারের মুরগির বিষ্ঠাগুলো মাদ্রাসার ২০ গজ দূরে রেখেছেন। বিষ্ঠার প্রচ- দুর্গন্ধে শিক্ষার্থীরা মাদ্রাসায় এসেও ক্লাস করতে পারছে না। মাদ্রাসার সহ-সুপার, মতিয়ার রহমান, আজিজার রহমানসহ একাধিক এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, খামারের বিষ্ঠার দুর্গন্ধে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছে না। যেতে হলে মুখে হাত দিয়ে ক্লাস করতে হয় তাদেরকে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব। অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, সব জায়গা ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাচ্ছি, তবে দুর্গন্ধ হলে আমার কিছুই করার নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর