,

ড. মোমেন বললেন সু চির অধঃপতন দেখে দুঃখ পেয়েছি

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চির অধঃপতনে দুঃখ পেয়েছি। আশা করছি, তার দিব্যজ্ঞান হবে। তিনি তার অবস্থান থেকে সরে আসবেন।

বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, নোবেলবিজয়ী অং সান সু চির মুক্তির দাবিতে আমি নিজেও বিক্ষোভ করেছি। তিনি গণতন্ত্রের আইকন ছিলেন। তবে, এখন তার অবস্থান দুঃখজনক। আমি নিজেও সু চির অধঃপতনে দুঃখ পেয়েছি।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) সু চি জবাবদিহি করতে চলেছেন, এই প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে ড. মোমেন বলেন, আশা করি, সু চি তার অবস্থান থেকে সরে আসবেন। তার দিব্যজ্ঞান হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা গণহত্যা বিচারে আইসিজেতে (আন্তর্জাতিক বিচার আদালত) গাম্বিয়া লড়াই করছে। তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি আমরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর