,

সুখবর নিয়ে আসছেন মিম

news-image

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক ও বড় পর্দা দাবিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি কলকাতার ছবিতেও কাজ করে নিজের অভিনয় সত্তার জানান দিয়েছেন। বলা চলে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় ব্যয় করছেন এই দর্শকনন্দিনী।

নতুন বছরে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন মিম। ২০২০ সালের ভালোবাসা দিবসে ‘পরাণ’ ও বছরের শেষের দিকে ‘ইত্তেফাক’ নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। দুটি ছবিই দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলে আশাবাদী মিম।

ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া ‘পরাণ’ চলচ্চিত্রে মিমের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও শরিফুল রাজ।

সিলেটসহ দেশের বিভিন্ন লোকেশনে রায়হান রাফির পরিচালনায় মিমের আরেক চলচ্চিত্র ‘ইত্তেফাক’র শুটিং চলছে। আগামী বছরের মার্চের মধ্যেই ছবিটির শুটিং শেষ হবে বলে জানান মিম। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন নায়ক সিয়াম। ২০২০ সালেই ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেন তিনি।

মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে এসে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘সাপলুডু’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর