,

মানবউন্নয়ন সূচকে বাংলাদেশ একধাপ এগিয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) একধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৬। একধাপ এগিয়ে বর্তমানে ১৩৫ এ রয়েছে বাংলাদেশ।

বিশ্বের ১৮৯ টি দেশের শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয়, বাণিজ্য, প্রযুক্তিসহ বিভিন্ন সূচককে ভিত্তি করে এ মানদণ্ড নির্ধারণ করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাওয়ের পরিকল্পনা কমিশনের (এনইসি) সম্মেলন কক্ষে ইউএনডিপির পক্ষ থেকে হিউম্যান ডেবলপমেন্ট রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।

মানবউন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, ভূটান, শ্রীলঙ্কা, ইরাকসহ ১৩৪ টি দেশ। পিছিয়ে আছে পাকিস্তানসহ ৫৪ দেশ।

রিপোর্টে বলা হয়, সর্বোচ্চ উন্নয়সূচকের (ভেরি হাই ডেবলপম্যান্ট) তালিকায় আছে ৬২ দেশ। এর মধ্যে নরওয়ের অবস্থান ১ নম্বরে।

উচ্চ উন্নয়নসূচকে (হাই ডেবলপম্যান্ট) আছে ৫৪টি দেশ (৬৩-১১৬)। এর মধ্যে সবার আগে রয়েছে সার্বিয়া।

মধ্যম উন্নয়নসূচকে (মিডিয়াম ডেবলপমেন্ট) রয়েছে ৩৬ টি দেশ (১১৭-১৫৩)। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫।

নিম্ন উন্নয়নসূচকে (লো হিউম্যান ডেবলপমেন্ট) রয়েছে ৩৪ দেশ (১৫৪-১৮৯)। এর মধ্যে প্রথমে রয়েছে সিরিয়ান আরব রিপাবলিক। সর্বশেষ অবস্থানে রয়েছে নিগার (১৮৯)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন।

প্রফেসর শামসুল আলম (সিনিয়র সচিব) এর সঞ্চালয়নায় অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টরসহ দেশের বিভিন্ন অর্থনীতিবিদ।

পরিকল্পনামন্ত্রী রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেন, দারিদ্রকে শেষ করতে কাজ করছে সরকার। এ জন্য সামাজিক নিরাপত্তা খাতে ভর্তুকি দেয়া হচ্ছে, এটি অনলাইনের মাধ্যমে দেয়া হচ্ছে, যাতে মিসিং না হয়। আর চারদিকে নজর দেয়া হচ্চে, তাই দারিদ্রের হার অনেক কমে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর