,

আক্রমণের শিকার মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম হট গার্ল বলা হয় তাকে। শাহরুখ খানের বিপরীতে ছাইয়া ছাইয়া হোক কিংবা মুন্নি বদনাম হুয়ি, বলিউডে আইটেম গার্ল হিসেবে তিনি সবার সেরা। গ্ল্যামার আর আবেদনে তিনি জয় করে নিয়েছেন খ্যাতি। তিনি মালাইকা অরোরা।

বর্তমানে সিনেমায় নিয়মিত নন। তবু আলোচনার তুঙ্গে এই তারকা। কখনো জিমের ভিডিওতে, কখনো বা সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে। তবে অর্জুন কাপুরের প্রেমিকা হিসেবেও কম আলোচিত নন তিনি।

সম্প্রতি আবারও খবরের শিরোনামে মালাইকা। এর কারণ ছোট পোশাক। একটু খোলামেলা পোশাক পরতেই আরাম পান মালাইকা। তেমনি একটি কালো রঙের পোশাক পরে বাইরে গিয়েছিলেন। সেই পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই হৈ চৈ পড়ে গেল।

সমালোচনার মুখে পড়লেন এই অভিনেত্রী। অনেক কটু কথার আক্রমণেরও শিকার হচ্ছেন তিনি।

গেল মঙ্গলবার মালাইকা যখন জিমে হাজির হন, তখন গাড়ি থেকে নামার পরপরই অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করতে শুরু করে পাপারাতজি। সেই ছবিতেই মালাইকার পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। টিশার্টের সঙ্গে কালো রঙের যে শর্টস পরে মালাইকা হাজির হন তাতে তার শরীর পুরোপুরি ঢাকা পড়েনি। মালাইকার পরনে ওই পোশাক দেখার পরই শুরু হয়ে যায় জোর সমালোচনা।

এদিকে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে আলোচনা চলছেই বলিউড জুড়ে। অর্জুনের সঙ্গে মালাইকা গাঁটছড়া বাঁধবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও, তাদের জুটি নিয়ে প্রায় সবসময় সরগরম হয়ে উঠছে সিনেমাপাড়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর