,

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৬

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দু’জন হামলাকারীও রয়েছেন।

নিহত পুলিশের কর্মকর্তার নাম জোসেফ সিলস(৩৯)। তিনি খুবই নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা ছিলেন। রাস্তায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তিনি সব সময় অভিযান চালাতেন। খবর বিবিসির।

নিউজার্সির পুলিশ প্রধান মাইকেল কেলি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দু’টি স্থানে গোলাগুলি শুরু হয়। প্রথমে কবরস্থান থেকে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হয় পরে সেটা সুপারমার্কেটে গিয়ে থামে। সেখান থেকেই পাঁচটি মরদেহ পাওয়া গেছে।

নগর জননিরাপত্তা পরিচালক জেমস শেয়া বলেন, আহত আরও দুই কর্মকর্তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

এ ঘটনার পর শহরের সব স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তবে, পুলিশের ধারণা এটা কোন জঙ্গি হামলা নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর