বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা-পুত্রের প্রেমে পড়েছিলেন যে নায়িকারা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের কিছু নায়িকা আছে যারা কখনো পিতা কখনো তার পুত্রের প্রেমেও পড়েছিলেন। চলুন দেখা যাক তারা কারা?

মাধুরী দিক্ষিত

বলিউড সিনেমার সুপারহিট নায়িকা মাধুরী দিক্ষিত। গ্ল্যামারের দিক থেকে কোন কমতি নেই তার। আরেক বলিউড নায়ক রণবীর কাপুরের সঙ্গে তিনি আইটেম গানে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে নেচেছেন। ঠিক তার এক বছর আগে তিনি রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে ‘ইয়ারানা’ ও ‘প্রেম গন্থ’ নামের দু’টি ছবিতে কাজ করেছেন।

শুধু তাই নয় ওই দুই ছবিতে মাধুরী ঋষির সঙ্গে প্রেমও করেছিলেন। এছাড়া ক্যারিয়ারের শুরুতে মাধুরী বিনোদ খান্নার বিপরীতে কাজ করেন। ১৯৮৮ সালে ফিরোজ খানের ‘দয়াবান’ সিনেমার ‘আজ ফির তুমপে’ গানটা খুব জনপ্রিয় হয়। তখন মাধুীর বয়স মাত্র ২০। এর ১০ বছর পর বিনোদের ছেলে অক্ষয় খান্নার সঙ্গেও জুটি বেঁধে ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করেন মাধুরী। যেখানে বাবা-ছেলে দুজনের সঙ্গে প্রেমের সুযোগ হয়েছিল তার।

শ্রীদেবী

বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীদেবী। তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। শ্রীদেবী ১৯৮৯ সালে সানি দেওলের বিপরীতে ‘চালবাজ’ সিনেমায় কাজ করেন। এর পরের বছর তিনি ১৯৯০ সালে ধর্মেন্দ্রর সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ‘নাক বন্দী’ সিনেমায়। এর বাদেও আরো পাঁচটি সিনেমায় শ্রীদেবী ও ধর্মেন্দ্র এক সঙ্গে জুটি বেঁধে কাজ করেন। এই ছবিগুলোতে শ্রীদেবীর পিতা-পুত্রের সঙ্গে প্রেম করার সুযোগ হয়েছে। তবে চিরসবুজ এই নায়িকা বছর দুয়েক আগে না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুর ঘটনায় এখনো স্তম্ভিত পুরো বলিউড।

রাণী মুখার্জি

বলিউডের আরেক হাস্যোজ্জল নায়িকা রাণী মুখার্জি। তিনি ২০০১ সালে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ‘বাস ইতনা সা খওয়াব হ্যায়’ সিনেমায় কাজ করেন। এরপর রানী ও অভিষেক একে একে ‘যুবা’, ‘বান্টি ওউর বাবলি’ ও ‘কাভি আলবিদা না ক্যাহনা’র মত সিনেমায় নিজেদের রোমান্স দেখিয়েছেন। পরে ২০০৫ সালে এসে রাণী তার বাবা অমিতাভ বচ্চন সঙ্গে কাজ করেন সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায়। সেখানে চরিত্র ও গল্পের প্রয়োজনে চুম্বন দৃশ্যও করেন তারা।

অমৃতা সিং

বলিউড নায়িকা অমৃতা সিং। লাবণ্য ও গ্ল্যামারে কোন কমতি নেই তার, সে প্রমাণও এরই মধ্যে তিনি দিয়েছেন। অমৃতা সিং সানি দেওলের বিপরীতে ১৯৮৩ সালে কাজ করেন ‘বেতাবি’ সিনেমায়। ছয় বছর বাদে তিনি সানির বাবা ধর্মেন্দ্রর স্ত্রীর চরিত্রে ‘সাচ্চাই কি তাকাত’ সিনেমায়ও কাজ করেন। দুই ছবিতেই তাকে পিতা-পুত্রের সঙ্গে প্রেম করতে দেখা গেছে।

শিল্পা শেঠি

বলিউড ফিগার সচেতন নায়িকা শিল্পা শেঠি। তিনি যেমন সুন্দরী তেমন বিচক্ষণ। রূপে গুণে কোন কমতি নেই শিল্পার। তিনিও বচ্চন পরিবারের দুই নায়কের সঙ্গে রোমান্স করেছেন। শিল্পা অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেন ‘লাল বাদশাহ’ সিনেমায়। এছাড়া ‘দোস্তানা’ সিনেমার আইটেম সং ‘শাট আপ অ্যান্ড বাউন্স’-এ তিনি হটরূপে হাজির হন ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে। এছাড়াও এই জুটি একসঙ্গে ‘ফির মিলেঙ্গে’ ও ‘দাস’ সিনেমায়ও কাজ করেন। যেখানে বেশ খোলামেলা দেখা গেছে নায়িকাকে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী