ট্রফি ছাড়াই বিপিএল ফটোসেশন!
স্পোর্টস ডেস্ক : আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য করে বুধবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের বিশেষ আসর। সামনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এবারের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’কে বেছে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
ইতিমধ্যে সেই আসরের ফটোসেশন হয়ে গেছে। তাও সেটা টুর্নামেন্টের ট্রফি ছাড়াই। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মাশরাফি বিন মর্তুজাও উপস্থিত ছিলেন না ফটোসেশনে।
আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মিরপুর একাডেমি মাঠে হবে ফটোসেশন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ, সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন, কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা নির্ধারিত সময়ের আগেই ছিলেন মাঠে। সময়ের মধ্যেই চলে এলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিমও। কিন্তু দেখা মিলছিল না বাকি দুই অধিনায়কের।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছরটিকে ‘মুজিব বর্ষ’ ঘোষনা দিয়ে দেশব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।
কেবলমাত্রমাত্র বাংলাদেশ সরকারই নয়, ইউনেস্কোও মুজিব বর্ষ পালনের ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আগেই বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল আয়োজনের ঘোষণা দেয়া। আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার প্লাটফর্ম ‘বঙ্গবন্ধু বিপিএল’কেই দেখছে বিসিবি।
গেল রোববার এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজনও ছিলো। সেখানে পারফরর্ম করেছেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যাদের পারফমেন্স মুগ্ধ হয়েছে ক্রিকেটপ্রেমি, দর্শকরা।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয়, এবারের বিপিএল আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকছে বিসিবি। টুর্নামেন্টে অংশ নেয়া সাতটি দলের সঙ্গে যুক্ত যুক্ত হয়েছেয়ে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান।১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে ফাইনালের জন্য ১৮ জানুয়ারি রির্জাভ-ডে রাখা হয়েছে।











