,

পীরগঞ্জে ৪ ইট ভাটা ও বালু পয়েন্টে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে ৪টি ইট ভাটা ও বালু পয়েন্টে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে রংপুর ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়–য়া’র নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর রংপুর র‌্যাব, পীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী পীরগঞ্জে অবৈধ ইট ভাটা ও বালু উত্তোলনের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। ওই অভিযানে ৪টি মামলা এবং ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় ও ৩টি ইট ভাটা ভেঙে ফেলা হয়েছে।

এদিকে পীরগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা ৫১টি ইট ভাটার মধ্যে মাত্র লাইসেন্স রয়েছে ৩টি। এ গুলোর মধ্যে সোমবার কুমেদপুর ইউনিয়নের এবিএস ব্রিকস আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টারের ইট ভাটায় ৮০ হাজার টাকা, চকপাড়ায় ফারুকের ইট ভাটায় ৭৫ হাজার টাকা পীরগঞ্জ পৌরসভায় গাড়াবেড় গ্রামে অবস্থিত রাজা মিয়ার ইট ভাটায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়–য়া জানান, অন্যান্যদের সর্তক করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ওই ভাটায় কাঠ গুলো জব্দ সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট করে ফেলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর