,

ওসির কক্ষে জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা, ছবি ভাইরাল

news-image

নিউজ ডেস্ক : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে এক যুবলীগ নেতার জন্মদিন পালন করা হয়েছে। গত রোববার রাতে থানায় পালন করা জন্মদিনের ছবি ওই যুবলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

ওই যুবলীগ নেতা রাজশাহী ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক সুমন। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়।

জানা যায়, ওসি’র উদ্যোগে ওয়ার্ড কাউন্সিলর সুমনের জন্মদিন পালন করা হয়। রোববার রাত ৮টার দিকে সুমনকে ডেকে নিয়ে ওসির কক্ষেই কেক কাটা হয়। এর আগে সুমন থানায় গেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কেক কাটার সময় ওসি গোলাম মোস্তফাসহ পোশাক পরিহিত দুই পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন সুমনের পাশে। পরে সুমন নিজেই সেই ছবি ফেসবুকেও পোস্ট করেন।

ফেসবুক পোস্টে সুমন লিখেন, ‘চন্দ্রিমা থানার ওসি সাহেব গোলাম মোস্তফার স্নেহময় ভালোবাসায়।’ এরপর এই ছবি ভাইরাল হয়ে যায়।

যুবলীগ নেতা তৌহিদুল হক সুমন বলেন, ‘গত রোববার ওসির কক্ষে কেক কাটা হয়েছিল। কিন্তু ছবিটি দেরিতে পেয়েছি, তাই সোমবার পোস্ট দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা