,

বরের আসতে দেরী হওয়ায় অন্য পাত্রকে বিয়ে কনের!

news-image

নিউজ ডেস্ক : বিয়ে করতে আসার কথা দুপুর বেলা। সারা দিন গড়িয়ে গেলেও পাত্তা নেই বরের! বিয়েতে দেরি করে আসায় বরকে বিয়ে করতে অস্বীকার করেন কনে। তার পরিবর্তে শনিবার স্থানীয় এক ব্যক্তিকে বিয়ে করে নেন তিনি। গত সপ্তাহে ভারতের উত্তরপ্রদেশের বিজনোরের নাঙ্গলজট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খবর: টাইমস অফ ইন্ডিয়ার।

স্থানীয় সূত্রের খবর, অক্টোবর মাসে একটি গণবিবাহ অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। কথা ছিল ৪ ডিসেম্বর যথাযথ অনুষ্ঠান করে তারা আবার সামাজিক বিয়ে করবেন। বরের বাড়ি ধামপুর শহরে। সেখান থেকে বরযাত্রীদের সঙ্গে করে কনের বাড়িতে দুপুর ২ টো নাগাদ বিয়ে করতে আসার কথা ছিল বরের। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। সন্ধ্যা গড়িয়ে যখন রাত গভীর তখন বরযাত্রী নিয়ে বিয়ে করতে হাজির পাত্র! একে তো এই পরিমাণে দেরি, তার উপরে আবার যৌতুকের বিষয়টি নিয়েও দুই পরিবারের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্য চলতে থাকে। ফলে কনে এবং তার আত্মীয়রা স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে পড়েছিলেন।

অভিযোগ, কনের পরিবার বর এবং বরের পরিবারকে তালা বন্ধ করে রেখে দিয়েছিল। এখানেই শেষ নয়, তাদের মূল্যবান জিনিসপত্রও ছিনিয়ে নিয়েছিল এবং যে সময়ে আসার কথা তার থেকে বেশ কয়েক ঘণ্টা পরে পৌঁছনোর জন্য বরযাত্রীদের কপালে চড় থাপ্পড়ও জোটে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বরযাত্রীদের উদ্ধার করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

টাইমস অফ ইন্ডিয়াকে হালদৌর স্টেশন হাউস অফিসার কান্তা প্রসাদ বলেন, ‘দুই পরিবারই পুলিশে যোগাযোগ করেছে। তারা একটি মধ্যস্থতায় পৌঁছেছে। তবে কনে বরের সঙ্গে যেতে চায়নি। দুই পক্ষ থেকেই কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’

তিনি আরো বলেন, শনিবার দু’জনই বিবাহ বিচ্ছেদ ঘটায়। বর নিজের আত্মীয়দের সঙ্গে বাড়ি ফিরে যায় আর কনে গ্রামের প্রবীণদের উপস্থিতিতে অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর