,

ভালোবেসে জনগণকে বুঝিয়ে ভ্যাট আদায় করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, কারো ওপর চাপ দিয়ে কাক্সিক্ষত ভ্যাট আদায় করা যাবে না। ভালোবেসে জনগণকে বুঝিয়ে ভ্যাট আদায় করতে হবে। এর জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের জনগণের সাথে মিশতে হবে। জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করতে হবে।আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) হাফিজ আহমেদ মুর্শেদ, রংপুর কর অঞ্চলের কমিশনার আবদুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

আলোচনা অনুষ্ঠান শেষে ২০১৭-২০১৮ অর্থবছরে রংপুর বিভাগের আট জেলার সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ১৮ প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে রংপুর জেলার হারাগাছের মায়া বিড়ি, স্টেশন রোড জীবন বীমা ভবনের ওয়ালটন প্লাজা ও রাধাবল্লভ আরডিআরএস গেস্ট হাউজ সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে। এর আগে নগরীতে বনার্ঢ্য শোভা যাত্রা বের হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা