,

আশুগঞ্জে ছিনতাইকারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাগর ওরফে ডাইলা সাগর (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাইলা সাগর কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের।

গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার যাত্রাপুর রোডে রেল লাইনের পাশে সুজি ওরফে সুজিদির বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান ডাইলা সাগর একজন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী প্রায়ই সুজিদির বাড়িতে আসা যাওয়া করতো ।

আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো.জাবেদ মাহমুদ জানান,আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইকারীর মামলা রয়েছে। এলাকাবাসী জানান, সোমবার সকালে যাত্রাপুর রোডে একটি কাঁঠাল গাছে রশি দিয়ে পেঁচিয়ে ডাইলা সাগরকে ঝুলন্ত দেখতে পায়। পরে আশুগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর