,

আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইদানীং কিছু কেস আপনারা দেখেছেন খুব দ্রুত শেষ করতে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে সেই স্বাধীনতাও আমরা বিচার বিভাগকে নিশ্চিত করে দিয়েছি, মানুষ যাতে ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে।’

তিনি বলেন, ‘সকল মানবাধিকার লঙ্ঘনে আমরা বিচারের মাধ্যমে আমরা দেশে আইনের শাসন প্রচেষ্টা হাতে নিয়েছি। আমরা ২০০৯ সালে জাতীয় মানবাধিকার আইন প্রণয়ন করি। ২০১৮ সালের নির্বাচনে আমাদের যে ইশতেহার ছিল তাতেও মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার আমরা করেছিলাম। কমিশন তদন্ত করে গুরুত্বপূর্ণ সুপারিশ সরকারের কাছে প্রেরণ করছে এবং সরকার গুরুত্বের সাথে তা বাস্তবায়ন করছে।’

দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন,‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। আর এই বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য। এখানে একটি মানুষও গৃহহারা থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না। কারণ চিকিৎসা সেবা আমরা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের মানুষের শিক্ষার ব্যবস্থা নিয়েছি। সব দিক থেকেই এ দেশটা যেন এগিয়ে যেতে পারে এবং আধুনিক প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী হয় তাই ডিজিটাল বাংলাদেশ যখন ঘোষণা দিয়েছিলাম অনেকেই ঠাট্টা করতেন যে ডিজিটাল বাংলাদেশ। এখন আর কেউ ঠাট্টা করে না, এখন ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই পাচ্ছে। এখন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। কাজেই আধুনিক জ্ঞান সম্পন্ন আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই এবারের যে প্রতিপাদ্য, আমি সত্যিই ধন্যবাদ জানাই এ প্রতিপাদ্য নেওয়ার জন্য যে ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’। আসলে তরুণরাই তো আগামীর ভবিষ্যৎ, তারাই গড়ে তুলবে আগামী বাংলাদেশ এবং তারাই এ অভিযাত্রাকে আরও গতিবেগ এনে দেবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা