,

সৃজিত-মিথিলা মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে

news-image

বিনোদন ডেস্ক : এ মুহূর্তের সবচেয়ে আলোচিত নবদম্পতি কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার (৬ ডিসেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন তারা। এরপর মধুচন্দ্রিমার জন্য তারা উড়াল দিয়েছেন ইউরোপের ভূস্বর্গ সুইজারল্যান্ডে।

তবে শুধু মধুচন্দ্রিমাই নয়, সুইজারল্যান্ডে মিথিলার ব্যক্তিগত প্রয়োজনও রয়েছে। আর তাই জরুরি কাজের সঙ্গে ‘হানিমুন’টাও চমৎকারভাবে উদযাপন করছেন সদ্য ঘরবাঁধা এই তারকা জুটি।

জানা গেছে, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি নিবন্ধন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস পর্বতে ঘেরা ওই সুন্দর দেশটিকেই বেছে নিয়েছেন তারা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন। সেখানে এক সপ্তাহ সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের।

রোববারেই ইন্সটাগ্রামে সৃজিত তাদের বিমানযাত্রার একটি ছবি শেয়ার করে লিখেন, ‘জেনেওয়াহ!’। ছবিতে দেখা যাচ্ছে বরফে ঢাকা আল্পস পর্বতমালা।

তারা গন্তব্যে পৌঁছে গিয়েছেন ইতোমধ্যেই। এবার শুধুই একান্তে সময় কাটানো। ফিরে এসেই আবার ডুবতে হবে কাজে। কারণ, শিগগিরই মুক্তি পাবে সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমাটি। আর মিথিলার হাতেও রয়েছে অনেক কাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর