,

রোহিঙ্গা ইস্যু : গাম্বিয়াকে সহায়তার ঘোষণা কানাডা ও নেদারল্যান্ডসের

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলা পরিচালনায় সার্বিক সহায়তা করবে কানাডা ও নেদারল্যান্ডস।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স অফিস। এতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে গাম্বিয়ার বিচার প্রার্থনার আবেদনকে স্বাগত জানিয়েছে তারা।

কানাডা ও নেদারল্যান্ডসের যৌথ বিবৃতিতে বলা হয়, কানাডা ও নেদারল্যান্ডস দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সংক্রান্ত অভিযোগের বিষয়ে গাম্বিয়ার বিচার প্রার্থনার আবেদনকে স্বাগত জানায়। আন্তর্জাতিক জবাবদিহি সমুন্নত রাখা এবং দায়মুক্তির সংস্কৃতি রোধ করতে দুই দেশ যৌথভাবে গাম্বিয়ার উদ্যোগে অব্যাহতভাবে সমর্থন ও সহায়তা দিতে সম্ভাব্য সব উপায় খুঁজে দেখবে।

এর আগে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের মাধ্যমে যে গণহত্যাবিষয়ক আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করা হয়েছে, সেটার দৃষ্টি আকর্ষণ করে এ বছরের ১১ অক্টোবর মিয়ানমারকে চিঠি দেয় গাম্বিয়া। মিয়ানমার ওই চিঠির জবাব না দেওয়ায় গাম্বিয়া ক্ষুব্ধ হয়ে ওআইসির পক্ষে নভেম্বরের ১১ তারিখ মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের কারণে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর