,

গাইবান্ধায় অর্থাভাবে আটকে আছে ঘাঘট লেক উন্নয়ন

news-image

রংপুর ব্যুরো : ঘাঘট লেক উন্নয়ন প্রকল্প গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্প। কিন্তু সম্প্রসারিত বাজেটের টাকা এখনো বরাদ্দ না হওয়ায় প্রকল্পটির কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। অথচ জেলাবাসী এ প্রকল্প বাস্তবায়নের জন্য মানববন্ধন, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হলে একদিকে শহরের সৌন্দর্য যেমন বাড়বে তেমনি অন্যদিকে মানুষের বিনোদনের চাহিদাও পূরণ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যা ও ভাঙন থেকে গাইবান্ধা শহর রক্ষার দাবির মুখে ঘাঘট নদীর গতিপথ পাল্টে দেওয়ার পরিকল্পনা নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সে অনুযায়ী লুপ কাটিং করে ঘাঘটের মূল প্রবাহকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। ২০১৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নদীটিকে লেকে রুপান্তরের কাজ শুরু করে। এ জন্য ১৬ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরই মধ্যে প্রকল্পের কিছু কাজ শেষ হয়েছে।

কিন্তু জেলাবাসীর প্রত্যাশা পূরণে লেকসংলগ্ন এলাকায় শিশু পার্ক, সড়ক, ঘাঘটের দুই পারে পানি নিষ্কাশনের জন্য দুটি ড্রেন, ড্রেনের ওপর ওয়াকওয়ে, লেকের দুই পাশে বাগান, উন্নত প্রযুক্তির আলোকসজ্জা, লেকের দুই পাশে আরো বসার বেঞ্চ ও লেকের পানি সবসময় বিশুদ্ধ রাখার জন্য পানি শোধনাগার নির্মাণ জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় এলজিইডির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরো ৭৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। কিন্তু এখনো এ টাকা বরাদ্দ না হওয়ায় কাজটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, ‘ঘাঘট লেক বাস্তবায়নের ব্যাপারটি সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রেখেছেন। আমরা আশাবাদী চলতি বছরই সম্প্রসারিত বাজেটের অর্থ বরাদ্দ পাওয়া যাবে ও কাজের অগ্রগতি ঘটবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর