বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

news-image

রংপুর ব্যুরো : রংপুরে নানা আয়োজনে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে আজ সোমবার সকালে তিনদিন ব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে তিন দিনব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও সংসদ সদস্য আরমা দত্ত । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম।

এদিকে তিন দিনব্যাপী মেলার অংশ হিসেবে সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রæপ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। আর দুপুরে পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রয়েছে নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।

রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নারীদের ঘরে থাকার দিন রোকেয়ার সময়েই শেষ হয়েছে। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকারের সফল উদ্যোগে নারী-পুরুষের বৈষম্য ভেদ করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ নারী-পুরুষের অংশগ্রহণে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে।’

দিবসটি উপলক্ষে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলাতে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে অলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতাসহ সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে