,

নবী নগরে বাফুফের নারী ফুটবলার ও রেফারি ইভটিজিংয়ের মামলা নিয়ে পুলিশের গড়িমসি

news-image

সঞ্জয়শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলার ও রেফারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত রহিম মিয়ার একমাত্র মেয়ে তাহমিনা আক্তার কে একই গ্রামের কাইয়ূম মিয়ার ছেলে আলিফসহ ৪ বখাটে যুবক গত বুধবার (৪/১২) বিকালে থোল্লাকান্দি ঈদগা সংলগ্ন রাস্তায় ইভটিজিং করার পরও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় তার পরিবার ও ক্রীড়াপ্রেমিদেও মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগ করায় বখাটেরা তাহমিনার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তাহমিনা আক্তার সোমবার (৯/১২/১৯) বলেন, আমি গত সোমবার ঢাকা থেকে বাড়িতে আসি। ঘটনার দিন রাস্তাদিয়ে যাওয়ার সময় বখাটে আলিফসহ ৪ টি ছেলে আমাকে উত্যক্ত করে। এই ঘটনা লিখিতভাবে ওসি মহোদয়কে জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়নি। আমি আপনাদেও কাছে বিচার চাই। ওসি রনোজিত রায় বলেন, এই ঘটনায় মামলা হয়েছে, দ্রæত সময়ের মধ্যে আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে, পুলিশ অলরেডি মাঠে রয়েছে। উল্লেখ্য, নবীনগরের মেয়ে তাহমিনা আক্তার রাজধানীর এমারত হোসেন আদর্শ উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ছে। ছোটবেলা থেকেই ফুটবলার ও রেফারিংয়ের শখ ছিল তার। সেই স্বপ্নপূরণ হয়েছে, তিনি হয়েছে বাফুফের রেফারি। বাবার হিমমিয়ার চেহারামনে নেই তাহমিনার। ছোটবেলায় বাবাকে হারিয়েছে। সৌদি আরবে কর্মরত বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাহমিনারমা যেন অকূল দরিয়ায় পড়ে ছিলেন। কিন্তু ফুটবল খেলতে খেলতেই একদিন ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি শহীদুল ইসলামের সঙ্গে পরিচয় তার। ওনার অনুপ্রেরণাতেই সেইষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ফুটবল রেফারিং শুরু করে। তাহমিনা কোর্স করেছেন ফিফার বিভিন্ন রেফারিং কোর্সে। এ পর্যন্ত রেফারিং ক্যারিয়ারে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা স্কুল ফুটবল টুর্নামেন্টে ৪টি ম্যাচ পরিচালনা করেছে তাহমিনা। তাহমিনা পাইওনিয়ার ফুটবল লিগে ছেলেদের ৩৯টি ম্যাচে ছিল প্রধান ও সহকারী রেফারির ভ‚মিকায়। এ ছাড়াও জেএফএকাপ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে ২০টি ম্যাচ পরিচালনা করেছে নবীনগরের থোল্লাকান্দির এই তাহমিনা আক্তার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা