,

পাক প্রেসিডেন্ট বললেন ভারতীয় মুসলিমদের নিয়ে শেখ হাসিনাও উদ্বিগ্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ভারতে নাগরিকত্বের নতুন আইনের ফলে সেদেশের মুসলিম অধিবাসীদের নিয়ে বাংলাদেশও আমাদের মতো উদ্বিগ্ন।

তিনি বলেন, ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ এর সংশোধনীর ফলে বৈষম্যের শিকার হচ্ছে দেশটির মুসলিমরা।

ইরানের বার্তা সংস্থা ইকনা জানায়, গত শুক্রবার আলভি সৌদি আরবের শুরা কাউন্সিলের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইবরাহিম আল-শেখের নেতৃত্বে দেশটির একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন।

আরিফ আলভি বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে আমার। তিনি ভারতের বিহার রাজ্যের মুসলিমদের নিয়ে উদ্বিগ্ন। কারণ তার দেশে এসব অভিবাসীর ঢুকে পড়ার আশঙ্কা আছে।

পাকিস্তানি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি মিয়া জাহাঙ্গীর ইকবাল গণমাধ্যমটিকে বলেন, আজারবাইজানের রাজধানী বাকুতে সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে হাসিনার সঙ্গে কথা হয় আলভির। এ সময় হাসিনা ভারতের সিটিজেনশিপ অ্যাক্টের বিষয়ে উদ্বেগ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্টের কথোপকথনের সময় উপস্থিত থাকা একটি সূত্র জানায়, ভারতীয় সরকার বিহারের মুসলিমদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে বলে আশঙ্কা শেখ হাসিনার।

গত ৪ ডিসেম্বর ভারতীয় মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া একটি বিলে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

এদিন কংগ্রেস, তৃণমূল ও সিপিআইএমসহ দেশটির বেশ কয়েকটি বিরোধী দল এই বিলের বিষয়ে আপত্তি জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর