বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম না নাম পরিবর্তন করেছেন মিথিলা?

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে কলকাতার নামকরা নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে হয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। বর্তমানে মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে অবস্থান করছেন নব এই দম্পতি।

তবে বিয়ের পর থেকে পাঠকদের মনে একটি সংশয়, তাদের প্রিয় নায়িকা (মিথিলা) কী ধর্মও পরিবর্তন করেছেন? কারণ তার স্বামী সৃজিত হিন্দু ধর্মাবলম্বী। আর ইসলামে মুসলিম-হিন্দুর বিয়ে জায়েজ নেই। তাই পাঠকের মনে প্রশ্ন, তাহলে কি মিথিলাই ধর্ম পরিবর্তন করেছেন?

এদিকে বিয়ের পরপরই নামে পরিবর্তন এনেছেন মিথিলা। রাফিয়াত রশিদ মিথিলা থেকে তিনি এখন মিসেস রশিদ মুখার্জি হয়েছেন। তবে এই পরিবর্তনকেও অনেকেই ভালোভাবে নেয়নি। তাদের মন্তব্য, এটার কোন দরকার ছিল না মিথিলার।

বিয়ে সম্পন্ন, মিথিলার বর কে এই সৃজিত?

মূলত এরপর থেকেই দর্শকের মনে সংশয় জেগেছে, মিথিলা শুধু নাম নয় ধর্মও পাল্টেছেন। তবে এর সঠিক কোন উত্তর এখনো মিথিলার কাছ থেকে জানা যায়নি আবার তার পরিবারের কেউই এই নিয়ে মুখ খুলেননি।

হয়ত সময়ই বলে দেবে, মিথিলা আসলে কোন ধর্মে আছেন।

প্রসঙ্গত, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে মিথিলাকেই বিয়ে করেছেন সৃজিত।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী