,

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিশাল মিছিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীননিয়ন্ত্রিত হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলন কোনো কিছুতেই থামছে না।

এ বছরের জুলাইয়ে শুরু হওয়া গণআন্দোলন এরই মধ্যে পূর্ণ করল অর্ধবর্ষ। সে উপলক্ষে রোববার হংকংয়ের রাজপথ হয়ে উঠেছিল প্রতিবাদী কণ্ঠের জনসমুদ্র। খবর বিবিসি ও রয়টার্সের।

রাজপথ থেকে শুরু হওয়া সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অফিস-সর্বত্র।

কালো কাপড় পরে রোববার হংকংয়ের নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে এ মিছিল শুরু হয়। আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নামেন হাজারো গণতন্ত্রকামী মানুষ।

হংকং পুলিশের দাবি, মিছিল শুরুর আগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯ এমএম সেমি-অটোমেটিক পিস্তল। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র।

পুলিশের দাবি, মিছিল থেকে যাতে কোনো ধরনের গোলযোগ না ছড়ায়, সে জন্য এই বিশেষ তল্লাশি অভিযান চালান প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

বিতর্কিত একটি প্রত্যর্পণ বিল নিয়ে কয়েক মাস আগে হংকংয়ে বিক্ষোভের সূত্রপাত হয়। চীনের অংশ হয়েও স্বায়ত্তশাসন এবং বিশেষ কিছু সুযোগ-সুবিধা পায় হংকং।

বিক্ষোভকারীদের দাবি, প্রত্যর্পণ বিলের মাধ্যমে হংকংয়ের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে চীন একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর