,

কাশ্মীরে নির্যাতন বন্ধ করতে বলল মার্কিন কংগ্রেস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের যোগাযোগব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার এবং গণগ্রেফতার ও নির্যাতন বন্ধের জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

একই সঙ্গে দেশটিকে সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতা প্রমিলা জয়পালের সঙ্গে শুক্রবার রিপাবলিকান দলের আইনপ্রণেতা স্টিভ ওয়াটকিনস প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবে যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরের যোগাযোগের ওপর থেকে সব বিধিনিষেধ প্রত্যাহার ও ইন্টারনেট সুবিধা চালু করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিনাকারণে আটক করা নির্দোষ ব্যক্তিদেরও দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত না দিতেও বলা হয়েছে।

পাশাপাশি জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানানো হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিদলীয় এ প্রস্তাবে।

ডেমোক্র্যাট দলের এমপি প্রমিলা জয়পাল আরও বলেছেন, কাশ্মীরে নির্যাতন বন্ধে মার্কিন পার্লামেন্ট থেকে চাপ প্রয়োগ করার অনুরোধ জানিয়ে ২৫ হাজার ইমেইল এসেছে আমার কাছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে মোদি সরকার।

ওই সময় সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ কাশ্মীরের বহু রাজনৈতিক নেতাকে আটক করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা