,

অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগান : রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডাব্লিউসি) অংশগ্রহণকারীদের প্রতি নেতৃত্বের বিষয়ে তাদের অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ রবিবার বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডাব্লিউসি কোর্স-২০১৯ এর গ্রাজুয়েটদের বলেন, এনডিসির বছরব্যাপী কোর্স আপনার দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে আপনাকে অনেক দূর এগিয়ে দেবে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে … এটি উন্নয়ন অভিযাত্রায় নতুন শক্তি যোগাবে।

সফলভাবে কোর্স সম্পন্ন করায় কোর্স সদস্যদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আমার বিশ্বাস যে জাতীয় নিরাপত্তা থেকে জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়নে নেতৃত্বের ক্ষেত্রে এটি একটি অনন্য সাধারণ কোর্স যা আপনার পেশাগত জ্ঞান সমৃদ্ধ করবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে আরো আস্থাবান করে তুলবে।

রাষ্ট্র প্রধান সশস্ত্র বাহিনীর এই মর্যাদাবান ইনস্টিটিউশনে এনডিসির গুরুত্বপূর্ণ কোর্সটিতে অংশগ্রহণ ও সাফল্যের সম্পন্ন করার জন্য ১৬টি দেশের ৩১ জন বিদেশি অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, আমি বিশ্বাস করি দীর্ঘ এক বছর বাংলাদেশে অবস্থানকালে আপনারা অনেক মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন যা আগামী দিনে আপনাকে সমৃদ্ধ করবে।

তিনি আশা প্রকাশ করেণ যে কোর্সে অংশগ্রহণকারীরা এখান থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হবেন।

উল্লেখ্য, এ বছর এখানে এনডিসিতে বছরব্যাপী কোর্সে ১৬টি দেশের ৩১ জনসহ মোট ১৫৯ জন অংশগ্রহণ করেন।

বক্তৃতার শুরুতে রাষ্ট্রপতি দেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধাসহকারে স্মরণ করেন। তিনি স্বাধীনতা সংগ্রমে জীবন উৎসর্গকারী এ মাটির শহীদ বীর সন্তানদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন প্রসঙ্গে আব্দুল হামিদ এ দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এনডিসির কমান্ডেন্ট লে. জেনারেল শেখ মামুন খালেদও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, উচ্চপদস্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, স্টাফ অফিসারগণ এবং এনডিসি ও এএফডাব্লিউসির কোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা