,

রোকেয়া দিবসে রংপুরে প্রশাসনের ৩ দিনের কর্মসূচি

news-image

রংপুর ব্যুরো : আগামীকাল ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী। সারাদেশের মতো রংপুরেও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

আগামীকাল সোমবার সকাল ৯টায় রোকেয়ার স্মৃতিবিজড়িত জন্মস্থান মিঠাপুকুরের পায়রাবন্দের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে সাড়ে ৯টায় আলোচনা সভা ও তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় রয়েছে নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।

মঙ্গলবার দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, নাটিকা ও সাংস্কৃতিক আয়োজন।সমাপনী দিন বুধবার রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।

এছাড়াও দিবসটি উপলক্ষে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলাতে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতাসহ সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর