,

বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয় : দুদক চেয়ারম্যান

news-image

নিউজ ডেস্ক : দুর্নীতি করলে কাউকে ছাড় নয়-এমন হুশিয়ারি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীত করলে দুদকের বারান্দায় আসতেই হবে।

রোববার ‘করাপশন এগেইনস্ট রিপোর্টার্স’-এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজ যত বড় বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয়। এ বিষয়ে কেউ বিন্দুমাত্র রেহাই পাবে না।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। কমিশন তার নিজ গতিতে চলে। কমিশনকে চাপে রাখার সুযোগ কারো নেই।

বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপসের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কে করেছেন? তদন্ত করছে কমিশন। কমিশন যেখানে তদন্ত করছে, তখন এই বিষয় নিয়ে তো অন্য কারো কথা বলাই উচিত নয়।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতায় ব্যারিস্টার ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে কথা বলার সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে কেন আসামি করে মামলা করা হচ্ছে না, এ ব্যাপারে দুদক কী করছে- এমন প্রশ্ন তোলেন। এই ব্যর্থতার দায় স্বীকার করে দুদক চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেন তাপস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর