,

নবীনগরে এমপি’র নির্মানাধীন স্মৃতিসৌধ পরিদর্শনকালে সঙ্গী কুখ্যাত রাজাকারপুত্র

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এবাদুল করিম বুলবুল এমপি গতকাল শুক্রবার (০৭/১২/১৯) নবীনগর সরকারি হাইস্কুল মাঠের কর্ণারে গণকবরের উপর নির্মানাধীন মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিসৌধ নির্মান কাজ পরিদর্শনকালে তার সঙ্গী হয়েছেন রাজাকার পুত্র ( লাল গোল চিহ্নিত বৃত্তে ) মো. শামিম রেজা। বর্তমানে যুদ্ধাপরাধী ও রাজাকার ফুল মিয়া পলাতক রয়েছেন।

গত ২৬ জানুয়ারী ২০১৯ সালে ডিবিসি ২৪/৭ নিউজ টিভিতে প্রনব সাহার সঞ্চালনায় নতুন সংসদ, নতুনদের কাছে প্রত্যাশা শিরোনামে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া – ৫ (নবীনগর) এমপি এবাদুল করিম বুলবুল ২০০৪-০৫ সময়ে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তৎকালিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা যুদ্ধাপরাধী ও রাজাকার ফুল মিয়ার কথা উল্লেখ্য করেন। তিনি বলেন নবীনগরের তৃণমূল কর্মীরা উনাকে ( বর্তমান সাংসদ) ধরেছিলেন যেন যুদ্ধাপরাধী রাজাকার ফুল মিয়াকে আওয়ামী লীগ থেকে সরানো হয় আওয়ামী লীগকে বাঁচানোর জন্য ও তাকে সরানো না হলে তৃণমূল আওয়ামী লীগ নবীনগরের উন্নয়নে কাজ করে গেলেও তার সুফল পাবে না বলে জানান।

তাছাড়া বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করে ২০০৬ সালে এসে যুদ্ধাপরাধী ও রাজাকার ফুল মিয়াকে আওয়ামী লীগের সভাপতি পদ এবং আওয়ামী পরিবার থেকে সরানো হয় বলে জানান। অথচ যুদ্ধাপরাধী রাজাকার ফুল মিয়ার পুত্র মো. শামীম রেজাকে দেখা যায় এমপির গণকবরের উপর নির্মানাধীন মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিসৌধ নির্মান কাজ পরিদর্শনকালে।

এতে নবীনগরে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত অনেকের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন ক্ষোভ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর