,

শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

news-image

টুর্নামেন্টে নেই ভারত-পাকিস্তান; ফলে সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) শুরু থেকেই স্বর্ণের জন্য ফেবারিট ধরা হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। হতাশ করেননি সালমা-জাহানারারা।শ্বাসরুদ্ধকর এক ফাইনাল ম্যাচে ২ রানের জয় নারী ক্রিকেটের স্বর্ণ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে নিজেরা মাত্র ৯১ রানে থামলেও, জয় ছিনিয়ে নিতে ভুল করেনি সালমা খাতুনের দল। সবমিলিয়ে চলতি এসএ গেমসে বাংলাদেশের এটি ১১তম স্বর্ণ।

প্রথম রাউন্ডের তিন ম্যাচেই সহজ জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু ফাইনাল ম্যাচে এসে দিতে হয়েছে সত্যিকারের পরীক্ষা। শ্রীলঙ্কান নারী দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ৯১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৯ উইকেটে ৮৯ রানে।

স্বর্ণ জয়ের লক্ষ্যে ৯২ রানের ছোট লক্ষ্যটি তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ১০ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪টি উইকেট। তবে এরপর হারশিতা মাধবী এবং লিহিনি আপসারা মিলে চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন জয়ের পথে।

অধিনায়ক হারশিতা ৩৩ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেও আপসারা খেলেন একদম শেষ ওভার পর্যন্ত। শেষ ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৭ রান। জাহানারা আলমের করা সে ওভারে ৪ রানের বেশি নিতে পারেনি শ্রীলঙ্কা। আপসারা আউট হন ২৫ রান করে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। সপ্তম ওভারে ৬ বলের মধ্যেই সাজঘরে ফিরে যান ৪ ব্যাটার। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে যায় দল।

সেখান থেকে দলকে উদ্ধার করে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি ও ফাহিমা খাতুন। জ্যোতির ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস, ফাহিমা করেন ১৫ রান। এছাড়া সানজিদা ইসলাম ১৫ ও মুরশিদা খাতুন করেন ১৪ রান।

কিপটে বোলিং করে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন নাহিদা আকতার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর