,

রংপুরে দুুই সন্তানসহ অন্ত:সত্বা স্ত্রীকে হত্যা,স্বামী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বাহার কাছনা দোলাপাড়া নিজ ২ সন্তান ও অন্ত:সত্বা স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী। পরে হত্যাকারির বাড়ি থেকে ছেলে, মেয়েসহ স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে রংপুর মোট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অপরাধ কাজী মুত্তাকিন ইবনে মিনান জানান, নগরীর আলমনগর পীরপুর গ্রামের অটো চালক আব্দুর রাজ্জাক বাহার কাছনার আফজাল মিয়ার মেয়ে রত্নার সাথে ১৫বছর আগে বিয়ে হয়। ঝগড়া বিবাদের কারনে স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। পরে সমঝোতা হলে বাহার কাছনায় বাড়ি করে প্রথম স্ত্রীর সাথে বসবাস করে।

পারিবারিক অশান্তির কারনে ২ সন্তানকে শ্বাস রোধ করে হত্যা করে এবং অন্ত:সত্বা স্ত্রীকে ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যাকারি আব্দুর রাজ্জাক মাদকাসক্ত বলে জানান গ্রামবাসী ও স্বজনরা। র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন ঘটনাস্থল থেকে হত্যাকারি স্বামীরকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর