সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর জিকির গাছে গাছে

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-তারাগন সড়ক। সড়কটি সবসময় গাড়ি ও মানুষ চলাচলে ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে নানা প্রজাতির ছোট-বড় অসংখ্য গাছ। সেই অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহর জিকির। এমন দৃশ্য সড়কে চলাচলকারী সবার নজর কেড়েছে।

তারাগন-নারায়নপুর সড়কের দুই পাশের সব গাছে মহান আল্লাহের গুণবাচক নাম সম্বলিত ফেস্টুন পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। ঝড় বৃষ্টি থেকে ফেস্টুনগুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং। ফেস্টুনে লেখা রয়েছে আলহাদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহসহ আল্লাহ তাআলার গুণবাচক নাম।

পৌর শহরের তারাগনের প্রবাসী মো. রাসেল মিয়া এ ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি সড়কের পাশে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো কম্পিউটারের মাধ্যমে কাগজে লিখে লেমেনেটিং করে গাছে গাছে সাঁটিয়েছেন।

মো. রাসেল মিয়া বলেন, মুসলমান হিসেবে সবসময় আল্লাহর নাম স্মরণ রাখা দরকার। চলার পথে মানুষ যেন আল্লাহর নাম ভুলে না যায়, তাই এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নামগুলোর অনেক ফজিলত রয়েছে।

মো. আব্দুর রৌউফ চৌধুরী বলেন, গাছের মধ্যে অনেক ফেস্টুন থাকে। অনেক সময় তাকাতে ইচ্ছা হয় না। কিন্তু আল্লাহর জিকির লেখা সম্বলিত ফেন্টুন গাছে সাঁটানো সত্যিই প্রশংসনীয়।

মো. আবুল কালাম, বলেন, সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়। তাই ফেস্টুন দেখলেই জিকির করি। এখন জিকির অভ্যাসে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে