সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের পরিবর্তে বর্ষসেরা স্টোকস

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবথেকে বড় গ্রুপ ‘ভারত আর্মি’ প্রতি বছর বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে থাকে। বরাবরের মতো এবারও সেই পুরস্কারটি দিয়েছে তারা। সেটি নিয়ে সমালোচিতও হতে হচ্ছে ভারত আর্মিকে।

সংক্ষিপ্ত তালিকায় সাকিব আল হাসান এই পুরস্কার জেতার দৌড়ে বাকিদের থেকে অনেক এগিয়ে থাকলেও পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ভোটের হিসেবে সাকিবের ধারে কাছেও ছিলেন না ইংলিশ অলরাউন্ডার।

ভারত আর্মির পক্ষ থেকে আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পান সাকিব। তার পাশাপাশি আরও তিন জন ছিলেন এই তালিকায়। সাকিবের সঙ্গে ভারত আর্মি অ্যাওয়ার্ডের দৌড়ে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

অথচ, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোল পোস্টের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল ভারত আর্মির পক্ষ থেকে। হঠাৎ করেই নিয়ম পাল্টে পরে সেখানে যোগ করা হয় ধারাবাহিক পারফরম্যান্স, খেলোয়াড়ের পারফরম্যান্সের উপর নির্ভর করে দলের জয় আর স্পোর্টসম্যানশিপ স্পিরিট।

পোল পোস্টের প্রথমদিনই সাকিব পেয়েছিলেন ৮২ শতাংশ ভোট। সে সময় বেন স্টোকসের ঘরে ছিল মাত্র ৮ শতাংশ ভোট। কেন উইলিয়ামসনের ৬ শতাংশ আর স্টিভ স্মিথ পেয়েছিলেন ৪ শতাংশ ভোট। তারপরও সাকিবকে নয়, বিজয়ী ঘোষণা করা হয়েছে স্টোকসকে। স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছে ভারত আর্মি। সাকিবের ভক্তরা তাকে ভোট দিয়ে এতোদূর এগিয়ে নিলেও তাদের হতাশই করেছে ভারত আর্মি।

ছবি: সংগৃহীত২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রান করেন সাকিব। যেখানে ছিল দুটি সেঞ্চুরি আর পাঁচটি ফিফটি। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া এই অলরাউন্ডারকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানানোর অপরাধে এক বছর নিষিদ্ধ সাকিব। যে কারণে ভারত সফরে ছিলেন না তিনি, থাকছেন না এবারের বিপিএলে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে